রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

কোষ্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক-২;

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

খুলনার বটিয়াঘাটায় যৌথ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ ও দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৬ অক্টোবর) রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলী (৩২) কে আটক করে।
এ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews