রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের; আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা;

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২.০০ টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে পিবিপ্রবি সভাকক্ষে অনুষ্ঠিত চলচ্চিত্র প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণের স্মৃতি ও আন্দোলনের ভয়াবহতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। ড. মো. শহীদুল ইসলাম বলেন, ১৫ জু্লাই ২০২৪ তারিখে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সন্ত্রাসী ও বহিরাগত দিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। একটি স্বাধীন দেশে স্বাধীনতার ৫৪ বছর পরেও যে এ ধরণের হামলা হতে পারে তা অকল্পনীয়। পিবিপ্রবি উপাচার্য জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা ও গুলির ঘটনায় জড়িতদের এবং এর নির্দেশদাতা ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উপাচার্য জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীসহ অন্যান্য আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আর এ ধরনের আয়োজন বর্তমান প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাঁচিয়ে রাখবে। এ সময় পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদ ও জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews