মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

ঝিকরগাছায় সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ;

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট, গোডাউন এবং গাড়ি ধোয়ার সেন্টার নির্মাণ করার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ার মৃত নুর ইসলাম এর ছেলে মিন্টু মিয়ার বিরুদ্ধে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালি কলোনি পাড়ার তেল পাম্প এর ঠিক বিপরীত পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে মিন্টু মিয়া মেসার্স ইব্রাহিম ট্রেডার্স নামে ৫ শার্টার বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেছেন। মার্কেটটি প্রায় ৩০ ফুট লম্বা এবং ৩০ ফুট প্রস্থের। পাশেই আরেকটি জায়গায় বানিজ্যিক ভাবে গাড়ি ধোয়ার স্থান তৈরি করে সেখানে নিয়মিত গাড়ি ধোয়ার কাজ করছেন। ব্যবসায়িক ভাবে পরিচালিত হলেও গাড়ি ধোয়ার জন্য বেআইনি ভাবে আবাসিক বৈদ্যুতিক সংযোগ এর পানির মোটর ব্যবহার করছেন। মার্কেটের পাশেই তার একটি গোডাউন আছে যার অংশ বিশেষ সরকারি জায়গায় নির্মিত বলে জানা গিয়েছে। ক্ষমতার দাপট এবং প্রভাব খাটিয়ে তিনি এই জায়গা দীর্ঘদিন দখলে রেখেছেন। এছাড়াও বেনেয়ালি মৌজার ২৫৫ নম্বর দাগে অতিরিক্ত ৪ শতাংশ জমি তিনি নিজের দখলে রেখেছেন। এবিষয়ে জানতে চাইলে মিন্টু হোসেন বলেন, এই স্হাপনার কিছু অংশ সরকারি জমিতে আছে কিন্তু কি পরিমাণ আছে সেটা আমি জানিনা। ডিসিআর কাটা আছে কিনা সেটাও তিনি জানেননা বলে জানান। ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বক্তব্য জানার জন্য সরকারি মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews