রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

ঝিকরগাছা কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা;

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ইসলামি শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গভর্ণিং বডির সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, চেয়ারে বসে অবৈধ টাকা নিলেই শুধু দুর্নীতি হয়না, শিক্ষকদের দায়িত্বে অবহেলা করাটাও এক ধরনের দুর্নীতি। শিক্ষিত জাতি গড়তে তিনি শিক্ষকদের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করেন। অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালি সরকার, গভর্ণিং বডির সহসভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানউল্লাহ, ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা, ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার। এসময় মাদরাসা গভর্ণিং বডির সকল সদস্য এবং মাদরাসার সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews