মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার কাউখালীতে,অপমৃত্যু মামলা;

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় মো.হানিফ খান (২৭) নামে এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১মে) দুপুরে উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পাড়ের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ খান ওই এলাকার মো.হোসেন খানের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে হানিফ খানের সঙ্গে তার স্ত্রীর মোবাইল ফোনে কথা- কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের নদীর পাড়ে একটি ছৈলা গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান,গাছের ডালে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাউখালী থানার ওসি (তদন্ত) মো.এবাদ আলী মোল্লা বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বর্তমানে কাউখালী থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, “প্রাথমিক তদন্তে নিহতের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। পারিবারিক সূত্রে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
তিনি আরও জানান,নিহত হানিফ খানের স্ত্রী ঝুমুর ও ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রোজা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews