রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা;

ডাসারে কাঠের ফার্নিচারে কাজ করতে গিয়ে বিস্ফোরণে শিশুর মৃত্যু;

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত




কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় একটি চাউলের মিলের পাশে কাঠের ফার্নিচারে কাজ করার সময় তারপিনজাতীয় দাহ্য পদার্থ বিস্ফোরণে নিরব (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে পান্না খন্দকারের অটো রাইস মিলে পাশে কাঠের ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার সময় হঠাৎ তারপিনজাতীয় দাহ্য পদার্থ বিস্ফোরিত হলে নিরব গুরুতর দগ্ধ হয়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাঠের ফার্নিচারের মালিক পান্না খন্দকার বলেন ছেলেটি তার ফার্নিচারের কর্মচারী ছিল সকালে দুর্ঘটনায় মারা যায়।
নিহত নিরব গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। পরে পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে পান্না খন্দকারের অটো রাইস মিলে কাজে যোগ দেন।
খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলায়মান মাহমুদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews