শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে; ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে তোলপাড়, বাতিলের দাবি তৃণমূলের; কবিতা-আমার মা; ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই; নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন; ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি; ৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা; প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিক; বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার; নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়; ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা; রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত;
Title :
নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে; ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে তোলপাড়, বাতিলের দাবি তৃণমূলের; কবিতা-আমার মা; ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই; নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন; ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি; ৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা; প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিক; বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন;

স্বামীকে দাফনের ছয় ঘণ্টা পর চলে গেলেন দগ্ধ স্ত্রী কুমিল্লার সন্তান খোকনের পর ফজিলত বেগমেরও মৃত্যু, পাশাপাশি দাফন;

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১৮৪ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাকশ্রমিক খোকন সরকার (৫৪) মারা যাওয়ার ছয় ঘণ্টার মাথায় তাঁর স্ত্রী ফজিলত বেগমের (৪০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে গ্রামের বাড়িতে স্বামী খোকন সরকারের মরদেহ দাফন করা হয়।
নিহত খোকন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মরহুম আব্দুল গয়ফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম পাশের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।
খোকন ও ফজিলত দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দুই সন্তান—ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮)। ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে খোকন সরকার ও ফজিলত বেগম গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার। বুধবার সকালে তাঁর মরদেহ কুমিল্লার দেবিদ্বারের উজানীকান্দি গ্রামের বাড়িতে আনা হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
স্বামীর দাফন শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আসে আরও একটি শোকের সংবাদ। বুধবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলত বেগম। স্বামীকে দাফনের পর স্ত্রীও চলে যাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফজিলত বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বামী খোকন সরকারের কবরের পাশেই তাঁকে দাফন করার কথা রয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাকশ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews