1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মূলক মন্তব্যের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে
কটুক্তি মূলক মন্তব্য ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় থানা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন,সদস্য সচিব আদর হোসেন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন। এ সময় বক্তরা বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। উক্ত কটুক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে থানা বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠন নেতা কর্মী  উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews