বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

এলাকার উন্নয়নে ও ঈদ শুভেচ্ছা নিয়ে জনগণের পাশে ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরুল আলম;

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৭ বার পঠিত




​মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ০৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী নুরুল আলম। তিনি একই সাথে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
​ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন—
​”পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতি। ২ নং ওয়ার্ডের আমার প্রতিটি ভাই-বোন, মুরুব্বি ও তরুণেরা আমার পরিবারের অংশ। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”
​জনগণের অধিকার ও উন্নয়ন ভাবনা
​২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান এই জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী নুরুল আলম। তিনি দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে, সামাজিক কর্মকাণ্ডে এবং যেকোনো বিপদে-আপদে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন।
​নির্বাচনে প্রার্থিতা ঘোষণা নিয়ে তিনি জানান, কোনো ব্যক্তিস্বার্থ বা পদের লোভ থেকে নয়, বরং ২ নং ওর্য়াডের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, যোগ্য ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা শতভাগ নিশ্চিত করা এবং তরুণ সমাজের জন্য একটি মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতেই তিনি আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছেন। জনগণের কাছে আহ্বান
​নুরুল আলম বলেন, “মেম্বার পদটি কোনো ক্ষমতার জায়গা নয়, এটি জনগণের আমানত ও সেবার মাধ্যম। আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের ভাই। আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে ২ নং ওয়ার্ডকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মধ্যে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
​ঈদ পরবর্তী সময়েও ওয়ার্ডের সকল স্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন নুরুল আলম। এলাকার সচেতন ভোটারদের মতে, একজন সৎ, কর্মঠ ও বিপদে পাশে পাওয়া মানুষকে মেম্বার হিসেবে দেখতে চান তারা, যেখানে নুরুল আলম সাধারণ মানুষের মন জয় করে বেশ এগিয়ে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews