1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

তেঁতুলিয়ায় এসিল্যান্ড মাহবুবুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

হাফিজুর রহমান হাবিব পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাহবুবুল হাসানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, এসিল্যান্ড মাহবুবুল হাসান উচ্চ শিক্ষার জন্য স্কলারশীপ পেয়ে অস্ট্রিলিয়ায় যাচ্ছেন। এ জন্য সহকারি কমিশনার (ভূমি) হতে ইস্তফা দিয়ে উচ্চ শিক্ষার জন্যই বিদায় নিলেন। গত বছর জুলাইতে তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। প্রায় দেড় বছর এ উপজেলায় ভূমি প্রশাসনে দায়িত্ব পালন করলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার এনায়েত কবীর, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, নারী নেত্রী সুলতানা রাজিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লব, ছাত্রদলের সদস্য সচিব প্রেসক্লাবের আহবায়ক জাবেদুর রহমান,সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, সাংবাদিক আহসান হাবিব, এস কে দোয়েল, জুলহাজ উদ্দিন, মোবারক হোসেন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিশেষ ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews