বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি;

“তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল”

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে ১৬তম বছরের মতো আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‘উষ্ণতার হাসি ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান কইমারি মাঠে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৮০০ জন শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীত নিবারণযোগ্য কম্বল বিতরণ করা হয়। গত ৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীন আফরোজ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শাহীন, শালবাহান দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক কাবুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্য সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন নয়ন, ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ভলান্টিয়ারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেন্টর এস. এম. আশকে উল্লাহ সোপান বলেন,
“উত্তরবঙ্গের অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার এ প্রয়াস বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল বিগত ১৬ বছর ধরে নিয়মিতভাবে চালিয়ে আসছে। আগামীতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল অসহায় মানুষের পাশে থাকবে।”
এ সময় প্রজেক্ট উইন্টার স্মাইল ২০২৬–এর প্রজেক্ট লিড পারভেজ আহমেদ বিপ্লব জানান, এবছর পরিকল্পিতভাবে ৮০০টি পরিবারের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করতে ভলান্টিয়াররা আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে টোকেন বিতরণ করেন, যাতে কম্বলগুলো সত্যিকার অর্থেই প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়। উল্লেখ্য, কম্বল বিতরণ কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার