রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান;

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে,১৭ জুলাই বুধবার বৈকাল ৪ ঘটিকায়,বাশুরী গ্রামের মৃত মোঃ নুরুজ্জামান তালুকদার গ্রাহকের পরিবারের হাতে ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। ২৯ হাজার টাকায় কিস্তিতে কেনা একটি মোবাইল ফোনের মাত্র ৪ হাজার টাকা বকেয়া থাকলেও ওয়ালটনের বিশেষ গ্রাহক সুরক্ষা সুবিধার আওতায় পরিবারের কাছে এ অর্থ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন কর্পোরেট অফিসের কাস্টমার রিলেশন বিভাগের ইনচার্জ নাহিদ ইসলাম,বরিশাল ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান এবং ওয়ালটন প্লাজা কাউখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইয়ামিন আহম্মেদ।
অনুষ্ঠানে জানানো হয়,২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্য নগদ বা কিস্তিতে ক্রয়কারী গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে ওয়ালটনের বিশেষ সুবিধার আওতায় সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই সঙ্গে মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্য সহায়তা এবং পরিবারের একজন সদস্যের চাকরির সুযোগও রয়েছে।
এছাড়া ওয়ালটনের এই বিশেষ সুবিধার আওতায় নগদ ও কিস্তিতে পণ্য ক্রয়ে বিভিন্ন অফার ও ছাড়,হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার,শিক্ষা প্রতিষ্ঠান,রিসোর্ট ও সুপার স্টোরে বিশেষ ডিসকাউন্ট,প্লাজাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবাও প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,
“এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান বলেন,
“ওয়ালটন শুধু পণ্য বিক্রিই করে না,গ্রাহক ও তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও গুরুত্ব দেয়। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং গ্রাহকবান্ধব সেবা আরও সম্প্রসারিত করা হবে।”
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়,এর আগেও একাধিক মৃত গ্রাহকের পরিবারকে একই ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews