1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

দীর্ঘদিন প্রতিক্ষার পর আত্রাইয়ে এসিল্যান্ডের যোগদান;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নূরে আলম সিদ্দিক। তিনি গাইবান্ধা জেলার সন্তান। ৪০ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড নূরে আলম সিদ্দিককে বৃহস্পতিবার ফুল দিয়ে বরণ করে নেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান। জানা যায়,২০২৪ সনের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বদলি হয়ে অন্যত্র যাবার পর দীর্ঘ ১০ মাস যাবৎ আত্রাই উপজেলায় শূন্য ছিলো এ পদটি। এদিকে এসিল্যান্ড পদ পুরন হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য রয়েই গেলো। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। যোগদান শেষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভূমি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews