1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ২০২৫ সনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। ২০২৫ সনে আত্রাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় হতে ১০৮, ভোকেশনাল হতে ৪ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান।
সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি করে ব্যাগ, সম্মাননা ক্রেস্ট, ফুলের স্টিকার ও খাবার দেওয়া হয়। গত ২০২৩ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিয়ে আসছেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেইসাথে ইতিপূর্বে মেধাঅন্বেষনে বিজয়ী তিন শিক্ষার্থীকে সাইকেল এবং এক মাস নামাজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০৮ জন বিজয়ীকে সাইকেল পুরস্কার দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামাতের আমীর তোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, বেলাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews