1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ; নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট গুলো ; আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন; ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন;

নওগাঁর আত্রাইয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করেছে নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল  সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল  সরকারি কলেজ মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে অবস্থান তারা। অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল হোসেন বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা’র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু আত্রাই বিশ্ববিদ্যালয় বা নওগঁায় নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ বলেন, আরব দেশগুলো পশ্চিমাদের দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।
তিনি আরো বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্য।
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সাইম, শুভ ও কলেজ ছাত্রদল নেতা সজিব, জিহাদ, রিফাত, সবুজ, সাজুসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews