শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন;

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৮০ বার পঠিত



জাফর ইকবাল, (যশোর)ঝিকরগাছা প্রতিনিধি:

ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকের পরিচয় চিহ্নিতকরণ এবং ৭ কর্মদিবসের মধ্যে ধর্ষক ও তার সহযোগীদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”র আয়োজনে এক মানববন্ধন আয়োজিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় স্থানীয় উপজেলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশন সহ ঝিকরগাছার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ ও হত্যার মত মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছে। বিশেষ করে শিশু ধর্ষণের মত অমানবিক ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। ধর্ষণ মামলার দীর্ঘসূত্রিতার সুযোগে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। একটা অপরাধের বিচার না হওয়া আরেকটা অপরাধের জন্ম দিচ্ছে। ধর্ষণের মত জঘন্য অপরাধের সাথে জড়িতদের ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করে ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুদন্ড নিশ্চিত করতে পারলে এই অপরাধ কমে যাবে। এই বিষয়ে আইন সংশোধনের দাবি জানান তিনি।
ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসাইন, পল্লী উন্নয়ন স্বর্ণপদক প্রাপ্ত সংগঠক আব্দুল্লাহ আল সাঈদ, বিবর্তন ঝিকরগাছা এর সাধারণ সম্পাদক সুজন দত্ত, ২৪ এর গনঅভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা আখি খাতুন সহ আরও অনেকে। মানববন্ধনে সকল বক্তাই তাদের বক্তব্যে দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে রাষ্ট্রের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews