মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থী সৌরভের মাগফিরাত কামনায় দোয়া;

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর আত্রাই প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক সাংবাদিক নাজিমুল হক নাহিদের ভাতিজা ৬ষ্ঠ শ্রেণির মেধাবি শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী। কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সৌরভের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিল সকলের কাছে প্রিয়। তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সাথে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মো.শামসুল হক মেহেরার হোসেন সৌরভের জন্য দোয়া চেয়ে বলেন, সৌরভ একজন নম্র, ভদ্র ছেলে ছিলো। তারপরও যদি কেউ তার আচরণে, চলনে, বলনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এর আগে শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেহেরাব হোসেন সৌরভ। শনিবার বাদ মাগরিব ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews