বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

নওগাঁর আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইন শুরু;

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন-
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলম,আরএমও ডাঃ মো.তরিকুল ইসলাম,প্রধান সহকারী মো.শাহী আলম,ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস, এমটি(ইপিআই) মো.রিয়াজুল ইসলাম রাজীব প্রমূখ।
এই ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৯৩টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
৩৮৬ জন (স্বেচ্ছাসেবী)নিয়োজিত কর্মী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে এবং কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে এবং অভিভাবকদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews