সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা; জিয়ানগরে মৎস্য পক্ষ’ ২০২৬ এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি মাসুদ সাঈদী; দৃশ্যমান দুর্যোগের বাইরে অদৃশ্য জলবায়ু সংকট; কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পোনা মাছ অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা; বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ ; ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্তি ও পুরস্কার বিতরণ; ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন BHRF-এর মহাসচিব ডি এ পারভেজ; কবিতা -লেখা পড়া; দেবিদ্বারে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল; মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ;

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্তি ও পুরস্কার বিতরণ;

  • Update Time : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগার। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার, এলজিইডি কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, অধ্যাপক হালিম মাজাহার নূর, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরে মৎস্যচাষে সফল ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews