মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং উপজেলা চত্বরের পরিবেশ উন্নত হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, থানার ওসি মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির বিভিন্ন নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ড্রেনটি নির্মিত হলে মাঠের পানি দ্রুত নিষ্কাশন হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews