বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৯২ বার পঠিত




মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি :

৭০ বছর আগে মাটি দিয়ে সড়ক নির্মিত হলেও কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার-তালতলা সংযোগ সড়কটি সাত দশক পরও পাকা হয়নি। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটির কারণে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাচ্ছেন মোহনপুর, তালতলা ও আশপাশের তিন গ্রামের কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, মোহনপুর বাজার থেকে তালতলা গ্রামের একমাত্র প্রধান সংযোগ সড়কটি সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বর্ষা মৌসুমে সড়কটি প্রায় অচল হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে বিদ্যালয় ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান কিংবা পণ্যবাহী যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য বাজারজাত করতেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। জরুরি রোগী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে অত্যন্ত কষ্টসাধ্য। প্রায়ই কাদায় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
তালতলা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, এই রাস্তা যেন আমাদের জন্য মরণফাঁদ। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ঢেকে যায়। তখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, বয়স্ক মানুষ হাঁটতেও পারেন না। বাজার থেকে প্রয়োজনীয় মালামাল আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। দেশের সব জায়গায় উন্নয়ন হলেও আমাদের এই সড়কটি এখনো অবহেলিত। দ্রুত রাস্তা পাকাকরণ করা হলে মানুষ দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি পাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষা, চিকিৎসা, কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে সড়কটি পাকাকরণের দাবি জানান।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হাসান বলেন, মোহনপুর-তালতলা সড়কটি পাকাকরণের জন্য প্রাক্কলন (এস্টিমেট) প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই টেন্ডার প্রক্রিয়া শেষে সড়ক পাকাকরণের কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews