বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন; কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার হাজীপাড়া, হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার নতুন সাজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.অমৃতা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিউল আজম দুলাল।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা.অমৃতা সরকার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো.আল আমিন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম দুলাল, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল হাসান এবং সমাজসেবক সায়েম উদ্দিন তালুকদার।
বক্তারা বলেন,রোগীদের নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি,দক্ষ জনবল এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের প্রতি আন্তরিক আচরণ, মানসম্মত চিকিৎসা সহায়ক সেবা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে কাউখালী ও আশপাশের উপজেলার মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সকলের সহযোগিতা কামনা করে জানান,স্থানীয় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এছাড়া প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীপ্ত কুণ্ডু নিয়মিত রোগী দেখবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews