বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

পিরোজপুরের তিন উপজেলায় বাড়ছে ডেঙ্গু,সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯২ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একই সঙ্গে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীও ভর্তি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন ৯ জন এবং সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়েছেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ১থেকে ৯ জুলাই পর্যন্ত সেখানে আরও ১৪ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
কর্তব্যরত এক নার্স জানান,ডেঙ্গু ও ডায়রিয়াসহ সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের পাশে অপ্রয়োজনীয়ভাবে সুস্থ মানুষের ভিড় না করাই ভালো। এতে রোগীর বিশ্রাম নিশ্চিত হয় এবং সংক্রমণের ঝুঁকি কমে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন,ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্বর,তীব্র মাথাব্যথা,চোখের পেছনে ব্যথা,শরীর ও গাঁটে ব্যথা,বমি, ত্বকে লালচে দাগ বা রক্তক্ষরণের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কোনো ওষুধ,বিশেষ করে ব্যথানাশক সেবন না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পানি,খাবার স্যালাইন ও তরল খাবার গ্রহণের পরামর্শও দেন তিনি।
তিনি আরও বলেন,ডেঙ্গু প্রতিরোধে মসজিদ,মাদ্রাসা, বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা,জনবহুল এলাকা ও বাজারে মাইকিং এবং গণসচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি বাড়ির আঙিনা, ড্রেন,জলাবদ্ধ স্থান,ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। হাঁস-মুরগি,গরু-ছাগলের খামার নিয়মিত পরিষ্কার করা এবং প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান,ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews