1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

নবীগঞ্জের ইনাতগঞ্জে শীত আসার সাথে সাথে চুর চক্র সক্রিয় হয়ে ওঠেছে। অসহায় হতদরিদ্র দিন মজুরদের ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরি হয়। গত রবিবার দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাটারি চুরির খবর চতুরদিকে চড়িয়ে পড়লে ইনাতগঞ্জ সহ নবীগঞ্জ উপজেলার সকল ইজিবাইক চাকল ও মালিকদের মধ্যে চুর আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে আরো জানাযায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে। এতে বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা তাদের ইজিবাইক রাখতেন।
গত রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ।
ইজিবাইক মালিক সালমান বলেন, গ্যারেজের দরজা ভেঙ্গে ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুর চক্র।
এলাকার অনেকেই জানান, ইনাতগঞ্জ বাজারে ভাঙ্গারী দোকান রয়েছে। এলাকার একটি সংঘবদ্ধ চুরের দল এসব ইজিবাইক ব্যাটারি, টিউবওয়েল সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews