1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

নিম্নচাপের প্রভাবে মোংলায় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি;

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি;

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকা মোংলায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের যেন শেষ নেই।
শুক্রবার (২০ অক্টোবর) রাত থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি এ বৃষ্টি। শনিবার সকালেও পুরো উপকূল জুড়ে এ বৃষ্টি অব্যাহত থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্থানীয় নিম্নআয়ের মানুষ ও মোংলায় বেড়াতে আসা পর্যটকরা। মোংলা ফেরি ও খেয়াঘাট পারাপারে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষও। বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনাও কমে গেছে।
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমকি ৮ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যহত থাকবে।
এদিকে, পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেও মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। 
শনিবার সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও বন্দরের ১৫টি বিদেশি জাহাজে পণ্য ওঠানামা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews