মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা;

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০২ বার পঠিত


‎পিরোজপুর প্রতিনিধি:

‎​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর-১ আসনের অন্তর্গত পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।
‎​পিরোজপুর-১ আসনের এই জনপ্রিয় জননেতা বলেন, “দীর্ঘ এক মাস রহমত, বরকত ও নাজাতের সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।”
‎​মাসুদ সাঈদী এমপি আরও উল্লেখ করেন, “পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার আমার প্রিয় মানুষগুলিকে আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সবাই মিলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক— এটাই প্রত্যাশা।”
‎মাসুদ সাঈদী তার শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সকলের কাছে তার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews