রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে”—স্বন্দীপ বাসীকে আশ্বস্ত করলেন ইউএনও;

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার; হাফিজুর রহমান হাবিব ;

সন্দ্বীপ( চট্টগ্রাম) সন্দ্বীপের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েই দ্বীপবাসীর উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন মংচিংনু মারমা। ৪ জুলাই (শুক্রবার) দায়িত্বগ্রহণের পর তিনি জানান, “প্রশাসনের দরজা সর্বদা খোলা থাকবে। অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও মানবিক প্রশাসন গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”তিনি বলেন, “দিলাল রাজার জন্মভূমি ও কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক দ্বীপে দায়িত্ব পালন করা আমার জন্য এক বিরল সৌভাগ্য। সন্দ্বীপে সেবা দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”নবনিযুক্ত ইউএনও সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “আপনাদের সমস্যা, মতামত ও পরামর্শ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আমাদের লক্ষ্য—আস্থা, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তোলা।”
শেষে তিনি দ্বীপবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন— “সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।”
প্রসঙ্গত, মংচিংনু মারমা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দায়িত্ব পালনে তিনি পূর্বেও দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews