1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েলকে, ছিনতাই মামলায় জেল হাজতে;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতা আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েলকে। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

রোববার বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফজলুল রহমান। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে জোরপূর্বক তুলে আনা হয়।

তারপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে আরাফাতসহ দুজন। ওই সময় সাব্বিরকে মারধর করা হয় বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন আদালতে বন্দর থানার দায়িত্বরত নিবন্ধন কর্মকর্তা ফজলুল রহমান জানান, থানায় অভিযোগ দায়েরের পর গত বছরের ৩১ মে পর্যন্ত বিষয়টির তদন্ত করে বন্দর থানা পুলিশ।

এরপর যথাযথ আলামত ও প্রমাণসাপেক্ষে বিচারের জন্য মামলাটি আদালতে প্রেরণ করা হয়। রোববার আসামি হাজির হলে তাকে হাজতে প্রেরণ করেন আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাতের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগেও একটি মামলা রয়েছে। সেই ঘটনায় ২০২১ সালেও একবার জেলহাজতে যান তিনি। জামিনে মুক্তি পেয়ে ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানারকম অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশের মদদে আবুল খায়ের আরাফাত দিনের পর দিন ক্যাম্পাসে নানা অপরাধ সংঘটিত করছে বলে অভিযোগ রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সমর্থিত ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে আরও একাধিক মামলার ডজনখানেক আসামি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়া।

আসামিদের নিয়ে বৈঠক করার কারণ জানতে উপাচার্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বিষয়টি শুনেই তিনি ফোন কেটে দেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, প্রতিবেদককে বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে নানা অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে কমিটি করার সময় বিতর্কিত কাউকে রাখা হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews