1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল;

বান্দাই খাড়া ব্রিজে আজ মনোমুগ্ধকর আবহাওয়া, প্রকৃতি উপভোগে ব্যস্ত মানুষজন;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি

আজ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাই খাড়া ব্রিজ এলাকায় বিরাজ করছে দারুণ মনোরম আবহাওয়া। সকাল থেকেই হালকা রোদ, ছায়াঘেরা আকাশ আর ঠাণ্ডা বাতাসে সেজে উঠেছে পুরো অঞ্চল। এমন আবহাওয়ায় আনন্দে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীরা। বান্দাই খাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুপুরের পর থেকেই মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ হেঁটে ঘুরছেন ব্রিজের ওপরে, কেউ আবার বসে প্রকৃতির শীতল বাতাস উপভোগ করছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সেলফি ও ছবি তুলে রাখছেন এই মনোরম মুহূর্তের স্মৃতি হিসেবে। স্থানীয় এক বাসিন্দা জানান,”আজকের আবহাওয়া একেবারে স্বর্গীয় মনে হচ্ছে। গরম নেই, ঠাণ্ডা বাতাস বইছে, রোদের তাপও সহনীয়। এই রকম দিনে ব্রিজের আশপাশে সময় কাটানো সত্যিই দারুণ অভিজ্ঞতা।”আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আগামী দুই-তিন দিন বান্দাই খাড়া ব্রিজেএমন আরামদায়ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে এলাকাবাসী ও পর্যটকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ প্রকৃতির মাঝে সময় কাটানোর। বান্দাই খাড়া ব্রিজ এখন শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে স্থানীয়দের অবসর কাটানোর অন্যতম একটি প্রিয় স্থান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews