মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

“বিডি ক্লিন টেকনাফ” টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সাথে;

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

অদ্য ৭ আগস্ট-২৫ইং সকাল ১০:০০ টার সময় সামাজিক সংগঠন “বিডি ক্লিন টেকনাফ” টিম পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিডি ক্লিন একটি মানবিক ও সুন্দর সামাজিক সংগঠন, তাদের কাজ প্রশংসার দাবিদার।পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেশি গতিশীল করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন টেকনাফ টিমের সদস্য সহ টিম লিডার রাফি আনোয়ার।
টিম লিডার রাফি আনোয়ার বলেন,আজকের দিনটি ছিল বিডি ক্লিন টেকনাফ টিমের জন্য বিশেষ এক মুহূর্ত। বিডি ক্লিন এর সদস্যরা বলেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই — এই স্লোগানে টেকনাফ’কে আমরা গড়তে চাই একটি সুন্দর ও সচেতন শহর হিসেবে।
বিডি ক্লিন টেকনাফ টিমের পক্ষ থেকে ইউএনও শেখ এহেসান উদ্দিন কে সমাজ সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগের প্রতীক হিসেবে একটি ড্রেস উপহার দেওয়া হয়েছে। সকল সদস্যরা বলেন, টেকনাফবাসীর সহযোগিতা কামনা করছি এবং সবধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাপোর্ট আমাদের প্রেরণা যোগাবে।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান “বিডি ক্লিন টেকনাফ”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews