রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের; আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা;

বেলকুচি বাসী চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না,, মুফতি নুরুন নাবী;

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা আওতাধীন
গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ )মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ:৫ (বেলকুচি- এনায়েতপুর -চৌহালী ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মোহাম্মদ নুর নবী সাহেব। এছাড়াও বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতী মহিবুল্লাহ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মাওলানা রেজাউল করিম,এবং প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ। মুফতী নুরুন নাবী সাহেব বলেন,চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে । তিনি আরো বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা উপযোগীদের শান্তির জনপদে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews