1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ;

মধুপুরে দোকান ভাংচুর লুটপাট অগ্নি সংযোগ পালিয়ে বেড়াচ্ছে দোকানীরা;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা চৌরাস্তা বাজারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রায় ২০/২৫টি দোকান ভাংচুর লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে দুর্বৃত্তদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দোকানীরা। জানা যায় গত ১৭ আগস্ট সন্ধায় একদল সন্ত্রাসী বাহিনী উক্ত বাজারে দফায় দফায় হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট করে দোকানের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
মেসার্স মুন্নী ট্রেডার্সের মালিক ময়েন উদ্দিন জানান, তার দোকানের সমস্ত সার ও কীটনাশক ঔষধ ৩টি মাহিন্দ্র করে নিয়ে যায় এবং দোকানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের আসবাবপত্র সহ চালের টিন পুড়ে ছাই হয়ে যায়। তার ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
তাদের এ হামলা থেকে রেহাই পায়নি দরিদ্র শুটকী ব্যবসায়ী সোমেস ফকির। তিনি জানান, আড়ৎ থেকে বাকিতে কাঁচা বাজার সহ বিভিন্ন মালামাল কিনে বিক্রি করে টাকা পরিশোধ করি। আমি একজন দরিদ্র মানুষ বাজারে শুটকি এবং কাঁচা তরকারি বিক্রি করে আমার সংসার চালাই। ঘটনার দিন বিভিন্ন দোকান ভাংচুরের সময় আমি ভয়ে দোকানের ঝাপ নামিয়ে দিয়ে সরে পড়ি। সন্ত্রাসীরা আমার দোকানের সকল মালামাল লুট করে নিয়ে যায়, এখন আমি আড়ৎদারের টাকা কি ভাবে পরিশোধ করবো বলেই কেঁদে ফেলে এ-ই বৃদ্ধ। এখন আমি অন্যের বাড়ীতে চেয়ে খেয়ে আমার দিন পার করছি।
ব্যবসায়ী আব্দুল বাসেত জানান, তার শেষ ভরসাই ছিলো এই দোকান। এ দোকান দিয়েই চলে তার সংসার এবং ছেলে মেয়ের ভরণপোষণ। আমার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। আমি এখন বৌ বাচ্চাদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।
চায়ের দোকানদার আনোয়ার হোসেন জানান, তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ঘরে ব্যাপক ক্ষতি করেছে। ওই দিন দুর্বৃত্তরা বাজারে প্রায় ১০-১২টি দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে গেছে বলে জানান এলাকাবাসী। দুর্বৃত্তদের ভয়ে এখনো তারা দোকান খুলে দোকানদারি করতে সাহস পাচ্ছে না। এমনকি তাদের হুমকিতে ব্যবসায়ীরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews