মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন;

মরিচ্যা বিজিবি চেকপোস্টে টেকনাফ হ্নীলা রঙ্গিখালীর তিন নারী১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা সহ আটক;

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফ হ্নীলা রঙ্গিখালী পশ্চিম পাড়ার তিন মাদক কারবারী নারী ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা সহ বিজিবির হাতে আটক। বৃহস্পতিবার ২৪ জুলাই-২৫ইং দুপুরে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল রামুর খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া নামক স্থানে একটি সিএনজির যাত্রীদের তল্লাশী করলে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং এসময় তিন জনকে আটক করে। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত নারীরা হলেন, সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews