রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫৫ বার পঠিত


‎​পিরোজপুর প্রতিনিধি :

‎“পরিবর্তনের সূচনা নতুন চিন্তাভাবনার মধ্যে অবস্থিত”—এই স্লোগানকে ধারণ করে পিরোজপুরে আর্তমানবতার সেবার পাশাপাশি তরুণ সমাজকে মাঠমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সরদার মাসুম-মামুন ফ্রি চিকিৎসালয়’। পিরোজপুর সদর উপজেলার ০৪ নং কলাখালী ইউনিয়নকে মাদকমুক্ত ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তরুণদের মাঝে জার্সি ও ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
‎বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যুবকদের হাতে এসব সামগ্রী তুলে দেন ‘সরদার মাসুম-মামুন ফ্রি চিকিৎসালয়’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাসুম সরদার। এসময় চিকিৎসালয় চত্বরে স্থানীয় ক্রীড়ানুরাগী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘সরদার মাসুম-মামুন ফ্রি চিকিৎসালয়’ কেবল একটি চিকিৎসাকেন্দ্র হিসেবেই নয়, বরং সমাজ সংস্কারের কেন্দ্র হিসেবেও কাজ করছে। — ‘সময় এখন পরিবর্তনের—সত্য, ন্যায় ও উন্নয়নের জন্য’। তরুণদের হাতে জার্সি ও ফুটবল তুলে দেওয়ার সময় আয়োজকরা জানান, মাদক ও ডিজিটাল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতেই এই আয়োজন। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।
‎​ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাসুম সরদার বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠ সচল থাকলে সমাজ সুস্থ থাকবে। আমাদের লক্ষ্য কলাখালী ইউনিয়নের প্রতিটি যুবক যেন পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।”
‎​স্থানীয় বাসিন্দারা জানান, এই চিকিৎসালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এখন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে জার্সি ও বল উপহার দেওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার ও সচেতনতামূলক বাণীর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনসচেতনতায় অনন্য ভূমিকা রাখছে।
‎​উদ্যোক্তারা জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সক্রিয় যুব সংগঠন ও খেলোয়াড়দের মাঝে পর্যায়ক্রমে এই সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাসুম সরদারের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে সাধুবাদ জানান। চিকিৎসালয়টির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews