রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান;

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর:

মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাব ও জেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০জুন) সকাল ১০টায় পিরোজপুর সদর মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঞ্জুর রহমান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না,এটি একটি পরিবার,সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা,সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,”মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী বা মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না,সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা বিএনপির সদস্য সচিব ভি.পি.সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণ সমাজকে সচেতন করার মাধ্যমে একটি সুস্থ,নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রেসক্লাব,পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন,পিরোজপুর সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
সভা থেকে সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews