শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি;

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১৭৫ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

​সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধীন-চালা মেইন রাস্তার পাশে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনি বর্তমানে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থানে পরিণত হয়েছে। যাত্রী ছাউনির ঠিক পাশেই বিশাল আবর্জনার স্তূপ জমে থাকায় এলাকাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই দৃশ্য শুধু দৃষ্টিকটু নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

​সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই রাস্তার পাশে অবস্থিত যাত্রী ছাউনিটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট এবং বিভিন্ন ধরণের গৃহস্থালির বর্জ্য। এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের নাক চেপে চলতে বাধ্য করছে। বর্জ্য পচে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি তৈরি করছে।

​যাত্রী ছাউনিতে বসা বা অপেক্ষা করার কোনো পরিবেশ নেই। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তাঁদের ভাষ্যমতে, দিনের পর দিন এভাবে আবর্জনা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইয়াকুব বলেন: “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাত্রী ছাউনিটির অবস্থা এতটাই করুণ যে, আমরা এর আশেপাশে যেতে পারি না। দুর্গন্ধে টিকে থাকা দায়। স্থানীয়দের অনেকেই হয়তো অসাবধানতাবশত এখানে ময়লা ফেলে যায়, কিন্তু এটাকে নিয়মিত বর্জ্য ফেলার স্থান বানিয়ে ফেলাটা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

​ভ্যান চালক আসলাম বলেন: “ভাই, আমি এই রাস্তায় ভ্যান চালাই। যাত্রী ছাউনির কাছে সব সময় দুর্গন্ধ থাকে। আমরা যারা ভ্যান বা রিকশা নিয়ে দাঁড়াই, আমাদের খুব কষ্ট হয়। এছাড়া যারা দূর থেকে আসেন, তারা তো এখানে দাঁড়াতেই পারেন না। একটা সুন্দর জিনিস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে।”

​স্থানীয় সচেতন মহল এবং ভূক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এই যাত্রী ছাউনি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বেলকুচি উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে, স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews