শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

  • Update Time : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ১৪০ বার পঠিত




বিশেষ প্রতিনিধি, পিরোজপুর

বিগত সময়ের রাজনৈতিক সহিংসতা, নির্যাতন, গুম-খুন এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা রাজনৈতিক সহিংসতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যা, দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের অভিযোগের বিরুদ্ধে জনগণ রাজপথে আন্দোলন করেছে। মঠবাড়িয়ার বিএনপি নেতা আলহাজ্ব রুহুল আমীন দুলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অতীতে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, জুলুম, চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

তবে সমাবেশে দেওয়া বক্তব্যে কয়েকজন বক্তা অতীতের হামলা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। বক্তাদের কেউ কেউ ‘প্রতিশোধের’ কথা বললেও রাজনৈতিক সংঘাত এড়িয়ে আইনানুগ ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাশত করা হবে না বলেও তারা ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews