সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা;

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার;

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি ;
মাদারীপুরে বিশেষ অভিযান পরিচালনার সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানার মিরাকান্দি এলাকায় মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ হাছিবুল হাসান ওরফে জসিম মোল্লা (৩০), পিতা: হারেজ মোল্লা, মাতা: সুফিয়া বেগম, গ্রাম: মীরাকান্দি, থানা: সালথা, জেলা: ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা: মুন্নাফ শেখ, মাতা: স্বপ্না বেগম, গ্রাম: পশ্চিম গঙ্গাবদ্দী, থানা: কোতোয়ালি, জেলা: ফরিদপুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি পিকআপ গাড়ি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫০, তারিখ: ১৪ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিঃদ্রঃ এটি পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত সংবাদ। মামলার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনগতভাবে অভিযুক্ত, দোষী সাব্যস্ত

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews