রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ;

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানবাধিকার অঙ্গনের সুপরিচিত মুখ ও ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত ডিএ পারভেজ ভারতের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি (ডক্টরেট) ডিগ্রির জন্য মনোনীত হয়েছেন। মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হচ্ছে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে অবহেলিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডিএ পারভেজ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে তার নেতৃত্ব, মানবিক কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ে তাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ভারতের ওই বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যমে এ সম্মাননা প্রদান করে থাকে। চলতি বছরে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ডিএ পারভেজকে এ সম্মানজনক ডিগ্রির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানায়, “এই স্বীকৃতি শুধু ডিএ পারভেজের ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের জন্যও এক গৌরবময় অর্জন। এ সম্মান আমাদের মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।”

ডিএ পারভেজের এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের বিভিন্ন মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ফাউন্ডেশন সূত্র আরও জানায়, খুব শিগগিরই ভারতের বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে ডিএ পারভেজের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews