মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

মোংলায় শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ;

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি এন পি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে
মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী’র নিজ উদ্যোগে মোংলা পৌরসভার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে নানা বয়সী মানুষের মাঝে কম্বল বিতরন করেন। সময় পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহযোগিতা পেয়ে খুশি।
পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী বলেন, পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক অসচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব-দুখী মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এসময়, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক এমরান হোসেন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকসহ পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews