মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

রাজৈরে সকল রাজনৈতিক ব্যানার ফেস্টুন উচ্ছেদ অভিযান;

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি:
শরীফুল ইসলাম

মাদারীপুরে রাজৈরে নির্বাচন কমিশনারের ৪৮ ঘণ্টা প্রজ্ঞাপন জারির পরপরই ,প্রশাসনের কঠোর অভিযান। মাদারীপুরে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী সময়ে সকল রাজনৈতিক নেতাদের ব্যানার ও ফেস্টুন সরাতে মাঠে নামে স্থানীয় প্রশাসন। (১৫ ডিসেম্বর ২০২৫) রোজ সোমবার, সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে অবৈধ ব্যানার অপসারণ করা হয়। এই উচ্ছেদ অভিযানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারী বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এই অভিযান চলমান থাকবে। মাদারীপুরের রাজৈরে ব্যানার উচ্ছেদের এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি কেড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি আলোচনায় এসেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর Election Code কার্যকর হওয়ায় কেউ যেন আগাম প্রচারণা চালাতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রশাসনের নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews