মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

শেরপুরে গাছের সাথে মোটর সাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ১;

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্ট;
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
নিহতরা হচ্ছে- শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত আবু হানিফ (১০)।
পুলিশ জানায়, ২ ডিসেম্বর সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ১০ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews