রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম দলীয় মনোনয়ন প্রত্যাশী;

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতিতে একজন পরিচিত ও গুরুত্বপূর্ণ সংগঠকের নাম সফিকুল ইসলাম। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন সফিকুল ইসলাম। জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় পর্যায়ের আন্দোলন, মিছিল, মিটিংসহ দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন, যার ফলে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তিনি আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। গত ২২ এপ্রিল ২০২৫, চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি চালুর দাবিতে’ মানববন্ধনে অংশ নিয়ে তিনি দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবির পক্ষে জোরালো বক্তব্য রাখেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত রয়েছেন। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম একজন মেধাবী, সাহসী ও নিরবচ্ছিন্নভাবে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত সংগঠক। তিনি সবসময় দলের দিকনির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন এবং দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা তার এই রাজনৈতিক নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা মূল্যায়িত হয়ে ভবিষ্যতে তিনি আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের মনোনয়ন লাভ করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews