রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা; সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম; নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের; আত্রাইয়ে ইউএনওর অভিযানে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা;

হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি;

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩০৭ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি;

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শণ করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলেন সংসদ সদস্য। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না তা খোঁজখবর নেন এমপি। এ সময় তিনি কড়া হুঁ-শি-য়া-রি দিয়ে চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করে মানসম্মত সেবা প্রদান করতে হবে।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ হাসপাতাল পরিদর্শণ করা হয়। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান। দুই ঘন্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews