1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

আবারো ৯ জেলেসহ ভারতীয় ফিশিং ট্রলার আটক;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

আবারো বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগর থেকে ৯ জেলেসহ ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।
গত বুধবার (২২ অক্টোবর) অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়। পরে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে। এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। ট্রলারটিতে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।
তিনি আরো বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews