বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টার :
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার সেবায় নিয়োজিত থেকে অসহায় মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার (২৬ জানুয়ারি ২০২৬) কক্সবাজার জেলা পরিষদের অডিটরিয়ামে এ সেমিনার আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজ। তিনি সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও মানবাধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি সফি উল্লা। সেমিনারটি পরিচালনা করবেন মোঃ হাসেম ও বাবুল কুতুবী।
এতে কক্সবাজার জেলা কমিটির সকল সদস্যসহ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সংগঠনকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।