মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

বেলকুচি -চৌহালী কে মডেল হিসাবে গড়ে তুলতে চায় মোমিন মন্ডল;

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬১৫ বার পঠিত

সোহরাওয়ার্দী হোসেন
রাজশাহী ব্যু‌রো প্রধান;

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামীলীগের (নৌকা)’র প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেছে, নৌকায় ভোট দিলে বেলকুচিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে,এই অঞ্চলকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন।

বুধবার( ৩ জানুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিন এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া মিলন এর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী অ্যাডভোধুকুরিয়াবেড়া ইউনিয়ন রউফ পান্না, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম মন্ডল, উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন,ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews