সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে; বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান; রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত;
Title :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে; বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান; রাণীনগরে ১৪ জন শিক্ষার্থীর কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; করিষা গ্রামে শেফালী বেগম হত্যাকাণ্ড: অভিযুক্ত রাজ্জাক আটক; নেছারাবাদের ১০ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী চমক; পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; দেবিদ্বার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি; বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতির পক্ষ নেওয়ার অভিযোগে ববি ছাত্রদল নেতা বহিষ্কার; বৈরী আবহাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতি দেখতে সাপলেজায় কৃষি কর্মকর্তার মাঠ পরিদর্শন; নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন মাওলানা জাহাঙ্গীর আলম; প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান; রামু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত; বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা; ক্যানসারে আক্রান্ত নাসির ফকির, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা; মোহনপুরে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার; রাজনীতি মানুষের সেবার জন্য, পদ-পদবির জন্য নয়; কবিতা -সোনার বাংলা; আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার নওগাঁর আত্রাইয়ে; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে শীতের আগমন ; দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে;

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়ে;

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




কুমিল্লা থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতে কমবে সময়, তিন ঘণ্টায় পৌঁছানো যাবে গন্তব্যে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। বর্তমানে যানজট ও অন্যান্য কারণে এ পথে যাতায়াতে গড়ে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগে।

প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত বিস্তৃত হবে। বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করে নির্মিত হবে এই এক্সপ্রেসওয়ে। তবে সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে যানবাহন প্রবেশ বা বের হতে পারবে না। নির্ধারিত প্রবেশ ও বহির্গমন পথ ব্যবহার করতে হবে। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহনের জন্য থাকবে পৃথক সড়ক।

তিনটি বিকল্প নকশা, ব্যয় সর্বোচ্চ সাড়ে তিন লাখ কোটি টাকা

প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান। ২০২৫ সালে সমীক্ষা ও নকশার কাজ সম্পন্ন হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত নকশায় তিনটি বিকল্প রাখা হয়েছে। এর মধ্যে একটি বিকল্পে পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দ্বিতীয় বিকল্পটি বাছাই করা হয়েছে। এ পরিকল্পনায় প্রায় ৬৫ কিলোমিটার হবে উড়ালপথ এবং বাকি ১৬৮ কিলোমিটার নির্মিত হবে মাটির ওপর দিয়ে। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয় ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।

অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ এবং প্রায় ১৩৮ কিলোমিটার মাটির ওপর দিয়ে নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে নির্মাণ ব্যয় ৭৯ হাজার ২২৫ কোটি টাকা এবং পরিচালন ব্যয় ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। সব মিলিয়ে ব্যয় হবে ২ লাখ ৫ হাজার কোটি টাকারও বেশি।

তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার উড়ালপথে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে শুধু নির্মাণ ব্যয়ই হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রকল্প

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক। এটির সক্ষমতা বাড়ানো জরুরি। সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রকল্পের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত নির্দেশনা প্রয়োজন।

কীভাবে নির্মিত হবে এক্সপ্রেসওয়ে

পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে উন্নীত করে প্রবেশ-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত অংশে ১০ লেনের উড়ালপথ নির্মাণের প্রস্তাব রয়েছে। বাকি অংশে ছয় লেনের মূল এক্সপ্রেসওয়ে থাকবে। পাশাপাশি স্থানীয় যানবাহনের জন্য পৃথক সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পের আওতায় সাতটি বড় সংযোগস্থল বা সিস্টেম ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ছোট সড়ক থেকে যানবাহন ওঠানামার জন্য থাকবে ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ। স্থানীয় যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

মহাসড়কের চারটি স্থানে রেলক্রসিংয়ের ওপর উড়ালপথ বা সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি নতুন নয়টি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

কুমিল্লা অংশে যানবাহনের চাপ বেশি

সমীক্ষায় ২০২৩ সালের যানবাহন চলাচলের তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত প্রতিদিন ৫৫ থেকে ৭২ হাজার যানবাহন চলাচল করে। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত প্রতিদিন যানবাহনের সংখ্যা ৪৫ থেকে ৫৫ হাজার। অন্যদিকে সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রতিদিন ৩৮ থেকে ৪৫ হাজার যানবাহন চলাচল করে।

বর্তমানে কুমিল্লা থেকে ঢাকা যেতে গড়ে দুই ঘণ্টা এবং চট্টগ্রামে যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। তবে যানজট, সড়ক দুর্ঘটনা ও বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় এর চেয়ে বেশি সময় ব্যয় হয়। এক্সপ্রেসওয়ে চালু হলে নিরবচ্ছিন্ন যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডর। এই পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ পরিচালিত হয় বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর, বিভিন্ন শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও তৈরি পোশাকশিল্পের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টিও প্রকল্পের পরিকল্পনায় রয়েছে।

থাকবে ১০৪টি টোল প্লাজা

প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে। এ লক্ষ্যে চারটি প্রধান টোল প্লাজা এবং ১০০টি স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রধান চারটি টোল প্লাজার মধ্যে একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং একটি চট্টগ্রামের সলিমপুরে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আধুনিক ইলেকট্রনিক টোল আদায়ব্যবস্থা চালু করা হবে।

যাত্রী ও চালকদের বিশ্রাম এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে চারটি সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে। এসব এলাকায় খাবার, বিশ্রাম, জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি চার্জিং, মেরামত ও পার্কিংয়ের সুবিধা থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। এসব স্থানে প্রায় তিন হাজার ট্রাক রাখার সক্ষমতা থাকবে।

জমি অধিগ্রহণে ব্যয় হতে পারে সাত হাজার কোটি টাকা

প্রকল্পের নথি অনুযায়ী, প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশই সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। তবে অতিরিক্ত প্রায় ১৪৫ হেক্টর জমির প্রয়োজন হবে। এসব জমির বড় অংশ সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণে ব্যবহার করা হবে।

জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন পরিষেবা লাইন স্থানান্তরের জন্য পৃথক সহায়ক প্রকল্প নেওয়ার প্রস্তাব রয়েছে। এ খাতে সাত হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে।

সরকারের অর্থায়ন কতটুকু

প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়িত হলে নির্মাণ ব্যয়ের বড় অংশ বহন করবে বেসরকারি বিনিয়োগকারী বা ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণ ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে। একে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) বলা হয়।

সমীক্ষা অনুযায়ী, ৬৫ কিলোমিটার উড়ালপথের প্রাথমিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিতে হতে পারে।

প্রকল্পের জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনা করা হয়েছে। এর মধ্যে পাঁচ বছর নির্মাণ এবং ২০ বছর পরিচালনার সময় ধরা হয়েছে। সমীক্ষায় টোল আদায় থেকে ২০ বছরে প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতের আয় বর্তমান মূল্যে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা।

দীর্ঘদিনের পরিকল্পনা, বাস্তবায়নের অপেক্ষা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় ২০০৪ সালে প্রবেশ-নিয়ন্ত্রিত মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ২০০৮ সালে এডিবি সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নে অর্থায়নের আগ্রহ দেখায়।

২০১৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি পিপিপির অধীনে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়। পরবর্তী সময়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রকল্পটি বাস্তবায়নে চীনের কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে আগ্রহ প্রকাশ করে। ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। একই সময়ে অন্য কয়েকটি চীনা প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়। ২০১৬ ও ২০১৭ সালে অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন প্রস্তাব আসে।

তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন করে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বিএনপির নির্বাচনী ইশতেহারেও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অঙ্গীকার ছিল। নতুন সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে আবারও তৎপরতা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, দেশের একটি মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে হলে সবার আগে ঢাকা-চট্টগ্রাম করিডরকে অগ্রাধিকার দেওয়া উচিত। কৌশলগত দিক থেকেও এ সড়কের গুরুত্ব অনেক বেশি। এখানে বিনিয়োগ করলে তা দ্রুত অর্থনৈতিক সুফল বয়ে আনবে। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মহাসড়কটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন হলে বাড়তি অর্থ ব্যয় করাও যৌক্তিক। পুরো সড়ক উড়ালপথে নির্মাণ করলে যদি বেশি সুফল পাওয়া যায়, তবে সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews