বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড; ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ; কাউখালীতে ভোররাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা সহ প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট; আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে;

কাউখালীতে পারিবারিক গরু পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ;

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “অপ্রাতিষ্ঠানিক পারিবারিক গাভী পালন” (৪র্থ ব্যাচ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১১ঘটিকার সময়, উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নে অবস্থিত,উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভা কক্ষে,উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:সোমা সরকার। উপজেলা ভেটেনারি সার্জন ডা: মোঃ মিনহাজুল ইসলাম। সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন। মোঃ মজিবুর রহমান সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা। মোঃ মতিয়ার রহমান অফিস সহকারী কাম কম্পিউটার যুব উন্নয়ন কাউখালী।
প্রশিক্ষণটি ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারীর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। এ সময় বক্তারা আরো বলেন,গরু পালন ও মোটাতাজাকরণে কোন প্রকার ক্ষতিকারক ঔষধ ও খাবার ব্যাবহার না করা। খামারী উদ্যোক্তার যেকোনো সমস্যা সমাধানে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার