রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​সোহরাওয়ার্দী হোসেন; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা;

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত;

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী কাঠালিয়ায় “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ১৯শে নভেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাঠালিয়া পি.জি.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যতিক্রমি ও যুগোপযোগী এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
উপজেলার সকল জনসাধারণের দোরগোড়ায় ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে, উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ ধারাবাহিকভাবে সকল ইউনিয়নের জনবহুল এলাকায় ভূমি সেবা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন বলে জানা যায়।
উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ২ ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষনে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন,পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় তিনি বলেন,ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে আমি ও আমার কাউখালী উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ পরীক্ষাও অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাইয়ে ৫ জন সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন,সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান,সন্তোষ কুমার এদবর,মোঃ মাইনুল,সহকারী শিক্ষক আব্দুর রহমান মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews